E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ

২০২৬ মার্চ ২৪ ১৯:১১:৪৫
রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরের আমগ্রামে জমি জমার বিরোধে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, এরি জেরে হত্যার অভিযুক্তদের বসতবাড়িতে আগুন দিয়েছে ছাত্রজনতা। ঘটনাকে কেন্দ্র করে রাজৈরের আমগ্রাম মধ্যেপাড়ায় ধমধমে পরিস্থিতি বিরাজ করছে, এবং অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজৈরে সালিশ করার জন্য মজুমদারকান্দি নিজবাড়ি থেকে বের হন, একই উপজেলার আমগ্রাম মধ্যেপাড়া জামাই রাসেল কাজীর বাড়িতে যায় জাকির শেখ, জামাই রাসেলদের সাথে একই এলাকায় আব্দুল মজিদ খাঁ,র সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, এই বিরোধে কথা-কাটাকাটি হয়ে মজিদ খাঁ,র ছেলেদের সাথে এক পর্যায়ে তার ছেলেরা রাম দা, চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখকে গারের ডানদিকে ও পিঠে কোপ দেয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী ও মজুমদারকাদি এলাকার নুরুজ্জামান শেখ এর ছেলে। এঘটনার সংবাদ মজুমদারকান্দি ছড়িয়ে পরলে ছাত্রজনতা অভিযুক্তদের দুটি একতলা বাড়ি ও চারটি টিনের ঘর জ্বালায়ে দেয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম ঘটনা ব্যাপারে জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠাই।

(বিডি/এসপি/মার্চ ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test