নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ‘বড় মাঠ’ দখলমুক্ত করে খেলাধুলার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। মাঠের ভেতর অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও ক্রমাগত বাণিজ্যিক কর্মকাণ্ডের ফলে মাঠটি সংকুচিত হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘নীলফামারী সোনালী অতীত’ ক্লাব।
আজ বুধবার দুপুরে নীলফামারী পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম-এর নিকট ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘকাল ধরে এই বড় মাঠটি জেলার শিশু-কিশোর ও যুবসমাজের খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে মাঠের একটি বড় অংশ বিভিন্ন অস্থায়ী দোকান ও বাণিজ্যিক কার্যক্রমের দখলে চলে গেছে। এর ফলে মাঠটি তার স্বাভাবিক খেলার পরিবেশ হারিয়েছে। পর্যাপ্ত জায়গার অভাবে স্থানীয় তরুণ সমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
‘নীলফামারী সোনালী অতীত’ ক্লাবের সভাপতি এস. এ. হাফিজ এবং দপ্তর সম্পাদক আবু সাঈদ শুভ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ প্রশাসনের নিকট তিনটি প্রধান দাবি তুলে ধরেন: ১. দ্রুততম সময়ের মধ্যে মাঠ থেকে সকল অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। ২. মাঠটি সংস্কার করে পুনরায় খেলোয়াড়দের ব্যবহারের উপযোগী করে তোলা। ৩. ভবিষ্যতে যেন কোনো বাণিজ্যিক বা অবৈধ দখল না হয়, সে বিষয়ে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।
স্মারকলিপি গ্রহণ করে প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঐতিহ্যবাহী এই মাঠটির হারানো গৌরব পুনরুদ্ধার করবে এবং এলাকার ক্রীড়ামুখী পরিবেশ ফিরিয়ে আনবে।
‘নীলফামারী সোনালী অতীত’ ক্লাবের সভাপতি এস. এ. হাফিজ জানিয়েছেন, বড় মাঠের অবৈধ দোকান সরানোসহ মাঠ সংস্কারের দাবিতে অতিরিক্ত জেলা প্রসাশক বরাবর সোনালী অতীত ক্লাবের উদ্যোগে স্বারকলিপি প্রদান করা হয়েছে। আগামি ৩ দিনের মধ্যে অবৈধ দোকান সরানো হবে বলে অতিরিক্ত জেলা প্রসাশক ও নীলফামারী পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন।
(ওকে/এসপি/মার্চ ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
- নীরবতার এক অদৃশ্য আয়না
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
-1.gif)








