স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করা অন্তরা বিশ্বাস (২০) নামে এক গৃহবধূ দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে হাসপাতালের গেটেই তার মৃত্যু হয়।
নিহত অন্তরা উপজেলার পাটগাতি ইউনিয়নের দাড়িয়ারকুল গ্রামের সুবল বিশ্বাসের স্ত্রী এবং শ্রীবাস বিশ্বাসের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে ধলা চাঁদ বিশ্বাসের ছেলে সুবল বিশ্বাসের সঙ্গে অন্তরার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। তবে গত ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অন্তরার কথা-কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা বিষপান করেন তিনি।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ছাড়পত্র (রিলিজ) দেন। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।
গত ২০ মার্চ সন্ধ্যার পর অন্তরা আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৪ মার্চ) উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পৌঁছালেও হাসপাতালের গেটে প্রবেশের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী জানায়, মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া ও পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।
(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২৬)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করা অন্তরা বিশ্বাস (২০) নামে এক গৃহবধূ দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে হাসপাতালের গেটেই তার মৃত্যু হয়।
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








