E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত

২০২৬ মার্চ ২৫ ১৮:৪৫:৫৫
কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন-এর সভাপতিত্বে সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

সভাপতির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, “২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

জাতির অগ্রগতির পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন-এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ ঘোষ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “পাকিস্তানি ঘাতকরা কেবল নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেনি, তারা সুপরিকল্পিতভাবে আমাদের মেধাবী বুদ্ধিজীবীদেরও নিধন করেছিল। তাদের শোষণ ও নির্যাতনের সেই ক্ষত আজও জাতি বয়ে বেড়াচ্ছে। তবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যায়নি, তাদের রক্তেই আজ আমরা স্বাধীন।”

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা বকতিয়ার উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, আনসার ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মার্চ ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test