E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি

২০২৬ মার্চ ২৬ ১৭:২৬:০৬
সাতক্ষীরায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ১৯৭১ সালের ২১ এপ্রিল বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০ এর বেশি ভারতে গমনেচ্ছুক শরনার্থী সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়য়ে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় রাজাকার, আলবদর ও পাকহানাদার বাহিনীর সদসরা খবর পেয়ে ওইসব শরনার্থীদের রাতের আঁধারে গুলি করে ও শরীরের বিভিন্ন স্থানে ব্যায়নট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যার পর লাশ দীনেশ কর্মকারের বাড়ির পিছনের পুকুরে ফেলে মাটি চাপা দেয়। এ নির্মম হত্যার ৫৫ বছরেও সেখানে ওইসব শহীদদের স্মরণে কোন স্মৃতিসৌধ গড়ে ওঠেনি। সরকারিভাবে সারা দেশে বধ্যভূমি সংরক্ষণ ও ¯তৃতিসৌধ নির্মাণে মোটা অংকের টাকা বরাদ্দ করা হলেও এ বধ্যভূমিটি আজো সংরক্ষণ করা হয়নি। বরং এ নিয়ে প্রশাসন ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবিসহ কয়েকজনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। অবিলম্বে এ বধ্যভূমি সংরক্ষণ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা না গেলে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বধ্যভূমি সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম অজানা থেকে যাবে। 

বুধবার বিকেল ৬টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমির পাশে বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজিত এক মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন।

বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুৃক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠণটির সদস্য সচীব অ্যাড. ফাহিমুল হক কিসলু, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, নাগরিক নেতা পবিত্র মোহন দাস, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা আরো বলেন,শুধু দীনেশ কর্মকারের বাড়ির পিছনের বধ্যভূমি নয়, ঝাউডাঙা, বাঁকাল, মাহমুদপুরসহ সাতক্ষীরার আরো বেশ কয়েকটি বধ্যভূমি আজো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। উপরন্তু একজন মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বধ্যভূমির কিছু অংশ কিনেছেন দাবি করে সেখানে বহুতল ভবন নির্মাণ করেছেন। যাহা তারা মেনে নেবেন না।

মানববন্ধন কর্মসূচি শুরুর আগেই শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মানববন্ধন শেষে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

(আরকে/এসপি/মার্চ ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test