পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। পাংশা মডেল থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়ম উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক আজ বৃহস্পতিবার সকাল ৬ টায় পাংশা কলেজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পাংশা উপজেলা এসিল্যান্ড সাদ আহাম্মেদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের নেতৃত্বে বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ব্যাংক, পেশাজীবি সংগঠন, সামাজিক সংগঠন ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক দিকে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সকাল ৮ টায় পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফ খান, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও পাংশা শিল্পকলা একাডেমীতে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। ২৫ শে মার্চ ২০২৬ তারিখে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা প্রশাসনের সূচি অনুযায়ী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সমসাময়িক পরিস্থিতির জন্য বাতিল করা হয়েছে।
(একে/এসপি/মার্চ ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- মন্ত্রে মন্ত্রে শেষ উচ্চারণ
- ফরিদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- দুর্ঘটনা কবলিত বাসটির সব আসনেই যাত্রী ছিল: বেঁচে ফেরা যাত্রী রাজিব
- বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড সাব স্টেশনে ডাকাতি, ২ কোটির মালামাল লুট
- ভাঙ্গায় থানা পুলিশের দু'টি পৃথক অভিযানে গ্রেপ্তার ২, মাদক উদ্ধার
- গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন
- সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- চাচার বালি পরিবহনের ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার করুণ মৃত্যু
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র দগ্ধের ঘটনায় মামলা
- শহীদদের প্রতি শ্রদ্ধায় কাপ্তাইয়ে উদ্ভাসিত মহান স্বাধীনতা দিবস
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
- কাপ্তাইয়ে কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুরের মৃত্যু
- গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধাঞ্জলি
- জেদ্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- ‘কেউ তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চায়নি’
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
- এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
- দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী কালিয়া
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
-1.gif)








