E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ সুবর্ণচরের রিফাত

২০২৬ মার্চ ২৭ ১৭:৫৪:৫২
অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ সুবর্ণচরের রিফাত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা  ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর কৃতি সন্তান রিফাত খান (অপু) বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রায় ২০ হাজার মানুষের এই ইউনিয়ন থেকে চলতি বছর তিনিই একমাত্র এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

জানা যায়, রিফাত খান অপু ,৪ নং চর ওয়াপদা ইউনিয়নের ছালে আহমেদ ও বিবি মরিয়মের দম্পতির সন্তান। ৪ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সপ্তম। শিক্ষাজীবনে তিনি ঢাকা

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে LL.B (অনার্স) এবং LL.M (মাস্টার্স) সম্পন্ন করেন। উভয় পরীক্ষাতেই তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় অংশ নিয়ে প্রথম চেষ্টাতেই সফল হন। বর্তমানে তিনি নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে, নোয়াখালী আইনজীবী সমিতির অষ্টম তম বারের মতো সভাপতি, বিজ্ঞ সিনিয়র আইনজীবী আলহাজ্ব এডভোকেট এবিএম জাকারিয়া'র জুনিয়র হিসেবে আইন পেশায় কর্মরত রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়,রিফাত খান অপু বড় ভাই আবদুল্লাহ মিয়ার হাট জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক, রিফাতের স্ত্রী একটি স্কুলের শিক্ষিকা, পাশাপাশি আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন।

নিজের এই অর্জন সম্পর্কে রিফাত খান অপু বলেন, “এই সাফল্য মহান আল্লাহর রহমত এবং আমার মা-বাবা, ভাই-বোন স্ত্রী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থনের ফল। সবার কাছে দোয়া চাই, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দেশের কল্যাণে কাজ করতে পারি।”

নতুন আইনজীবী হিসেবে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, একজন কৃতিসন্তানের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

(এস/এসপি/মার্চ ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test