E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁওয়ে মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

২০২৬ মার্চ ২৭ ১৮:৩৭:২৭
ঠাকুরগাঁওয়ে মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে এবং অপত্তিকর পোস্ট করার অভিযোগে বিধান রায় (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে অভিযুক্ত ওই যুবক ফেসবুকে পোস্টটি করলে শুক্রবার দুপুরেই তাকে আটক করে পুলিশ। আটককৃত যুবক রাণীসংকৈল উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের মলিন রায়ের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে বিধান রায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি করে ও হামলার পরিকল্পনা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিধান রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী জানান, আমরা অভিযুক্তকে আটক করেছি, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এফআর/এসপি/মার্চ ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test