পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’র (রাজবাড়ী-ব-১১-০০২৪) বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গতকাল শুক্রবার বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
বিআরটিএর তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
এ ভয়াবহ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন।
বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে আগামী তিন কর্মদিবসের মধ্যে গাড়ির সব বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট) এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ বিআরটিএ কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না-এ মর্মে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাস দুর্ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
অপরদিকে নৌ-পরিবহন মন্ত্রণালায় থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
(একে/এসপি/মার্চ ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’
- বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বিক্রমপুর কন্ঠ পত্রিকার সম্পাদক আর নেই
- নড়াইলে ফের রাতের আঁধারে গরু চুরি
- কালিগঞ্জে দুটি ককটেল উদ্ধার
- গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও মশক নিধন কার্যক্রম
- মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত
- ফের বাড়ল সোনার দাম
- নাসিমার জীবন লড়াই থেমে গেল বাস ডুবির ঘটনায়
- শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
- পর্যাপ্ত মজুদ থাকতেও চালকদের তেল না দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
- কাঁঠাল গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মধুমতী নদীতে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠল শিশু তাসমিয়ার মরদেহ
- ‘পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার’
- পদ্মা সেতুর রেল লাইনের নাটবল্টু খুলে নিয়ে গেছে চোর
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বড়াইগ্রামে মসজিদের অনুদান তোলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি
- বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি নেতা নিহত
- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেন
- অভিবাসীদের নির্যাতন ও সহিংসতার ঝুঁকিতে ফেলবে কানাডার বিল সি-১২
- পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত
- ‘লাউচাপড়াকে সেরা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’
- গণতন্ত্র, গণজীবন ও গণআস্থা: কোন পথে বাংলাদেশ?
- পহেলা এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া
- জিঞ্জিরা দখল নিয়ে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের গোলাগুলি হয়
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
২৮ মার্চ ২০২৬
- নড়াইলে ফের রাতের আঁধারে গরু চুরি
- কালিগঞ্জে দুটি ককটেল উদ্ধার
- গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও মশক নিধন কার্যক্রম
- নাসিমার জীবন লড়াই থেমে গেল বাস ডুবির ঘটনায়
- শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
- পর্যাপ্ত মজুদ থাকতেও চালকদের তেল না দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
- কাঁঠাল গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মধুমতী নদীতে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠল শিশু তাসমিয়ার মরদেহ
- পদ্মা সেতুর রেল লাইনের নাটবল্টু খুলে নিয়ে গেছে চোর
- বড়াইগ্রামে মসজিদের অনুদান তোলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি
- বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি নেতা নিহত
- পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত
- ‘লাউচাপড়াকে সেরা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’
-1.gif)








