E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ

২০২৬ মার্চ ২৮ ১৯:১৩:৪৫
ফুলপুরে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে।

শনিবার সকালে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে কাড়াহা মোড় সংলগ্ন স্থানে পপি ট্রেডার্স নামীয় একটি মিনি ফিলিং স্টেশনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম ও থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে ১৯,৫০০ লিটার ডিজেল ও ৪,৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুদ পাওয়া যায়। জানা যায়, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান বিগত একমাস আগে জ্বালানিগুলো মজুদ করে তার মিনি ফিলিং স্টেশনটি পুরোপুরি ভাবে বন্ধ রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত জ্বালানিগুলো জনস্বার্থে অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হবে।

(এসআই/এসপি/মার্চ ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test