কাপ্তাইয়ে প্রশাসনের কঠোর মনিটরিং জ্বালানি তেল বিক্রিতে ফিরেছে শৃঙ্খলা
রিপন মারমা, রাঙ্গামাটি : সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অযুহাতে যখন বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অস্থিরতা বিরাজ করছে, তখন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত মনিটরিং এর ফলে তেল বিক্রয়ের স্টেশন গুলোর ডিলারদের মাঝে স্বচ্ছতা ফিরে আসার ফলে কাপ্তাইয়ের ফিলিং স্টেশন ও খুচরা বাজারগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি বিপণন সংস্থা 'পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড'-এর নিবন্ধিত ডিলার 'মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশন' থেকে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালক ও সাধারণ ক্রেতারা। সংকটের দোহাই দিয়ে এখানে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বাড়তি দাম নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এখানে প্রতি লিটার অকটেন ১২০ টাকা এবং ডিজেল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কাপ্তাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে উপজেলার মূল ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি পাড়া-মহল্লার খুচরা দোকানদারদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। এই তদারকিতে সক্রিয় ভূমিকা রাখছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। ফলে মজুদদারি বা কালোবাজারির কোনো সুযোগ থাকছে না।
কাপ্তাই ফিলিং স্টেশনের ম্যানেজার হোসাইন মোহাম্মদ ইসমাইল জানান, বর্তমানে তারা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রিয়ে সেবা দিচ্ছেন। খুচরা টাকার সংকটের কারণে অনেক সময় লেনদেনে জটিলতা এড়াতে গ্রাহকদের জনপ্রতি ২০০ টাকার তেল (প্যাকেজ হিসেবে) প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, স্টেশনে প্রতিদিনের স্বাভাবিক টার্গেট ২৫০ লিটার থাকলেও বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের ব্যাপক চাপের কারণে দৈনিক প্রায় ১ হাজার লিটার পর্যন্ত তেল বিক্রি হচ্ছে। কাপ্তাই পর্যটন এলাকা হওয়ার পাশাপাশি রাঙ্গামাটি সদর, রাঙ্গুনিয়া ও লিচু বাগানসহ বিভিন্ন দূরবর্তী এলাকা থেকেও চালকরা তেল নিতে কাপ্তাই এসে ভিড় করছেন।
তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক জানান, "অন্যান্য অনেক জায়গায় তেল পেতে ভোগান্তি ও বাড়তি দামের কথা শুনছি, কিন্তু কাপ্তাইয়ে আমরা সঠিক সময়ে এবং নির্ধারিত দামেই তেল পাচ্ছি। প্রশাসনের নিয়মিত তদারকি থাকায় আমরা সাধারণ মানুষ অনেক স্বস্তিতে আছি।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত মনিটরিং এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার কারণেই কাপ্তাইয়ে জ্বালানি বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। জনস্বার্থে এই কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
(আরএম/এসপি/মার্চ ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- রাসেল বাহিনীর প্রধানসহ ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
- ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
- প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের অবিনাশী কণ্ঠস্বর
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
-1.gif)








