E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

২০২৬ মার্চ ২৯ ১৭:৪৫:০৬
দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের  সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঘটেনি কোন হতাহতের ঘটনা। ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় অন্যান্য ট্রেন গুলো স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দু'টি চাকা লাইনচ্যুত হয়। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের সেবার কথা বিবেচনায় নিয়ে যে বগিটি লাইনচ্যুত হয়েছে, সেই বগিটি রেখে অন্যান্য বগি নিয়ে ট্রেনটি সান্তার অভিমুখে যাত্রা করবে।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে। ২ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনটি সঠিক সময় ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।

(এসএস/এসপি/মার্চ ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test