E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা

২০২৬ মার্চ ২৯ ১৭:৫৯:৩৪
অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা এবং দুটি মিনি পাম্ম মেশিন জব্দ  করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

ওই কর্মকবর্তা জানান, মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলাব্যাপী অভিযান শুরু করা হয়। এসময় সদর বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির অপরাধে, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ১১ ধারায় রইচ মিয়াকে ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ করায়, এলপিজি বিধিমালা ২০০৪ এর ২৬(৬) ধারায় ব্যবসায়ী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়। মুকসুদপুরের কয়েকটি তেলের পাম্পে তেলের মজুদসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ এসময় মুকসুদপুর ফায়ার সার্ভিস, মুকসুদপুর থানার এস আই অনক কুমার ঘোষ ও পুলিশ সদস্য এবং মুকসুদপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওই কর্মকর্তা আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।

(টিবি/এসপি/মার্চ ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test