E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ

২০২৬ মার্চ ২৯ ১৮:২০:৫৬
সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গুরুত্বপূর্ন সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

এতে ‍যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি এসব স্থান পরিদর্শন করে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন। পাশাপাশি সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের পাশে এভাবে নির্মাণসামগ্রী বা গাছের লক রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয়। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বালেন, নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/এসপি/মার্চ ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test