E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

২০২৬ মার্চ ২৯ ১৮:২৬:২২
বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাংগা গ্রামের প্রয়াত কার্তিক চন্দ্র ঠাকুরের সহধর্মিণী এবং মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুরের মা কানন বালা ঠাকুর পরলোক গমন করেছেন। গত ২৬ মার্চ দুপুর ২টা ৫৬ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ। মৃত্যুকালে সময় তার বয়স হয়েছিলেন ৭৬ বছর। তিনি ১ ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

২৬ মার্চ রাত সাড়ে ১০ টার দিতে টিকারডাংগা গ্রামে কানন বালা ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

তাঁর প্রয়ানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়া তিনি শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

(টিবি/এসপি/মার্চ ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test