শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এ কর্মসূচির সঙ্গে পেট্রোল পাম্প মালিকরাও একাত্মতা প্রকাশ করেছেন। এতে ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে যানবাহন চালকরা।
আজ রবিবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সংগঠনটি।
ফলে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের কর্মবিরতির ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিকরাও।
শ্রমিকদের দাবি,নীলফামারীর পথে তেল পরিবহনের সময় একটি লরির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য সড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লরির কেবিনে থাকা জ্বালানি তেলকে অবৈধ বলে অভিযোগ এনে একরামুল হক, চালক শ্রী কৃষ্ণচন্দ্র ও সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা দুপুরে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, সড়ক-মহাসড়কে হয়রানি ও অযৌক্তিকভাবে চালক-হেলপারদের জেল-জরিমানা করার প্রতিবাদে তারা এ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ এবং দণ্ডিত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, অবিলম্বে শ্রমিকদের মুক্তি ও অভিযুক্ত কর্মকর্তার অপসারণ না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ধর্মঘট আরও কঠোর করা হবে।
প্রসঙ্গত, জ্বালানি তেল পরিবহণের সময় তিনজন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহসহ সব ধরনের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। পেট্রল পাম্প মালিকরাও শ্রমিকদের এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, জ্বালানি তেল নিয়ে নীলফামারীর দিকে যাওয়ার সময় একটি তেলবাহী লরিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সেটি ঠিক করতে গাড়িটি থামিয়ে কেবিন খুলে তারা মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরিটি তল্লাশি করে কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধার করেন।
পরে অবৈধভাবে তেল বহনের অভিযোগে একরামুল হক, চালক শ্রী কৃষ্ণচন্দ্র ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড দেন এবং তিনজনের ওপর মোট এক লাখ টাকা জরিমানা আরোপ করেন।
এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। দুপুরে তারা পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ করেন এবং পরে বিক্ষোভ মিছিল বের করেন।
(এসএস/এসপি/মার্চ ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- রাসেল বাহিনীর প্রধানসহ ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
- ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
- প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের অবিনাশী কণ্ঠস্বর
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
২৯ মার্চ ২০২৬
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- চাঁদাবাজির অভিযোগ প্রমাণ দিতে পারলে আত্মহত্যা করবো : বিএনপি নেতা খোকন
- দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা
- দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- কাপ্তাইয়ে প্রশাসনের কঠোর মনিটরিং জ্বালানি তেল বিক্রিতে ফিরেছে শৃঙ্খলা
- ফরিদপুর-খুলনা মহাসড়কে দু'টি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা
-1.gif)








