E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

২০২৬ মার্চ ২৯ ১৯:৩০:৩৬
পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মো. আরাফাত (১৭)। সে শ্রীনগর পাইলট স্কুরের দশম শ্রেীনর ছাত্র ও সেএসসি পরীক্ষার্থী। আজ রবিবার দুপুরের দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার আরও তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মাওয়া নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত আইসি এসআই মাসুদ মুন্সী জানিয়েছেন, মো. আরাফাত নামের ওই শিক্ষার্থী বন্ধুদের সাথে মাওয়া পদ্মা সেতুর কাছে ঘুরতে আসে। পরে তারা ৪ নম্বর পিলারের কাছের চরে ফুটবল খেলে। এক সময় তারা পদ্মায় গোসল করতে নামলে আরাফাত পদ্মা পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কেষ্টগার্ডের সদস্য তাকে উদ্ধারে ছুটে আসে। সন্ধ্যা ৬টা নাগাদ এ রিপোর্ট লেখা পর্যন্ত আরাফাতকে খুজে পাওয়া সম্ভব হয়নি। তবে তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

(এমকে/এসপি/মার্চ ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test