দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় নিহত ১
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।
রবিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌরশহরের ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আপন চন্দ্র দাস নীলফামারী জেলার ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা । নিহত আপনের দুলাভাই গুরুতর আহত ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার সময় মহাসড়কে কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ট্রাকটি মেরামতের কাজ চলাকালীন বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় চলন্ত ট্রাকটির সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে সহকারীর মরদেহ উদ্ধার করেন। একই সময়ে আহত চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এসএএস/এএস/মার্চ ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- সমুদ্র সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল
- ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক চালু হচ্ছে
- ৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় নিহত ১
- ‘নির্দোষ মানুষটাকে যারা মারিছে আমি তাদের ফাঁসি চাই’
- জামালপুরে ফিলিং স্টেশনে 'ট্যাগ অফিসার' নিয়োগ
- জেরুজালেমে খ্রিষ্টানদের পাম সানডের প্রার্থনায় ইসরায়েলের বাধা
- তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল
- ঈদে দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯৪ জনের
- চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
- দৌলতদিয়ায় বাস ডুবি, ২৬ মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা
- ‘হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, শিগগিরই আসবে টিকা’
- চট্টগ্রাম শহরকে পাকবাহিনী চারিদিক থেকে ঘেরাও করে
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- রাসেল বাহিনীর প্রধানসহ ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
- ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
- প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
৩০ মার্চ ২০২৬
- দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় নিহত ১
- ‘নির্দোষ মানুষটাকে যারা মারিছে আমি তাদের ফাঁসি চাই’
- জামালপুরে ফিলিং স্টেশনে 'ট্যাগ অফিসার' নিয়োগ
-1.gif)








