E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বলাৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

২০২৬ মার্চ ৩০ ১৮:২২:১০
বলাৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে তাকে সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

সাইফুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার করিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ২২ রমজান মাদ্রাসা পরিচালক সাইফুল ইসলাম মাদ্রাসাতে অধ্যয়নরত এক ছাত্রকে অনৈতিক কুপ্রস্তাব দেয়। এতে ওই ছাত্র রাজি না হলে তাকে বলাৎকার করে। একইভাবে মাদ্রাসার আরও দুই ছাত্রকে বলাৎকার করেছে। কিন্তু ঈদের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা কাউকে বলতে পারেনি। এর মধ্যে এক শিক্ষার্থী জানালে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই পরিচালক মাদ্রাসাছাত্রদের সঙ্গে এই ধরনের কুকর্মকাণ্ড করে আসছিল। বিষয়টি জানাজানি হলে রবিবার রাতে স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে পরিচালক সাইফুল ইসলামকে আটক করে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাকিমপুর থানার ওসি জানান, 'এ পর্যন্ত তিন জন শিক্ষার্থীর সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।'

(এসএস/এসপি/মার্চ ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test