E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু

২০২৬ মার্চ ৩০ ১৮:৪৯:৪০
পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনে আগামী পহেলা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে মধু আহরণ মৌসুম। প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়েই মৌয়ালরা মধু সংগ্রহ করতে হয় তাদের। বনের ভেতরে বাঘ, বিষধর সাপসহ নানা বন্যপ্রাণীর পাশাপাশি প্রতিকূল পরিবেশ তাদের মোকাবেলা করতে হয়।তার সাথে নতুন আতঙ্ক বনদস্যু।তবে সব আতঙ্ক মাথায় রেখে প্রস্তুতি স্বরূপ মৌয়ালারা নৌকা সাজানো কাজে ব্যস্ত সময় পার করছে সুন্দরবন উপকূলীয় এলাকায়। এবছর বন বিভাগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলতি মৌসুমে ১১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৪/২৫ সালের বন বিভাগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মধু ৮৫৪. ৫ কুইঃ, মোম ২৭৫. ৫ কুইঃ,পাশের সংখ্যা ছিল ২৪৮ টি পাশে ১,৭০৯জন মৌয়াল বনে প্রবেশ করেছিল বলে জানান বন বিভাগ। প্রতিবছরের মতো এবারও সুন্দরবনের বিভিন্ন রেঞ্জে পর্যায়ক্রমে মৌয়ালদের (মধু সংগ্রহকারী) বন প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত পাস (পারমিট) নিয়ে দলবদ্ধভাবে তারা গভীর বনে প্রবেশ করে প্রাকৃতিক চাক থেকে মধু সংগ্রহ করবেন বলে বন বিভাগ সুত্রে জানা যায়। 

মধু আহরণ কার্যক্রম বিষয়ে গাবুরা ডুমুরিয়া গ্রামের মৌয়াল দল নেতা আব্দুর রাজ্জাক"র কাছে মধু আহরণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিবছর সুন্দরবনে মধু আহরণ করে থাকি তারই ধারাবাহিকতাই এ বছরও ১২ জন মৌয়াল নিয়ে দল সাজিয়েছি, আগামী ১ তারিখে বনবিভাগ থেকে পাস নিয়ে সুন্দরবনের মধু আহরণ করতে রওনা হবো।

তিনি আরো জানান, সুন্দরবনের মধু প্রাকৃতিক ও ভেজালমুক্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা।

বুড়িগোয়ালিনী এলাকার মৌয়াল শাহাজান সরদার বলেন, গত বছর সুন্দরবনে মধু খুঁজতে হটাৎ বাঘের দেখা। মধু খুঁজতে, খুঁজতে সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলতে হয়, হঠাৎ করে সামনে বাঘ দাঁড়িয়ে আছে। দেখামাত্রই আমি চিৎকার দেই। সাথে সাথে আমার পাশে থাকা আমার সহযোগীরা ছুটে আসে হাক (চিৎকার) ও গাছের উপর বাড়ি দিতে এক পর্যায়ে বাঘ আমাদের ছেড়ে পিছু হঠতে শুরু করে, তারপরেই আমরা চলে আসি নৌকাতে। তিনি আরো বলেন, মধু খোঁজা আর বাঘ খোঁজা একই কথা জীবনের ঝুকি নিয়ে সুন্দরবনে মধু খুঁজতে হয়।

বনবিভাগ সুত্রে জানা যায়, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় নির্ধারিত নিয়ম মেনে মধু সংগ্রহ করতে হবে অপরিকল্পিতভাবে চাক ধ্বংস বা অতিরিক্ত আহরণ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। তবে সুন্দরবনে ডাকাত দলের অত্যাচার বৃদ্ধি হওয়ায় অনেক মৌয়াল এবার মধু আহরণে সুন্দরবনে যাচ্ছে না বলে জানা গেছে।

নাম প্রকাশে অনইচ্ছুক এক মৌয়াল বলেন, জন প্রতি আমাদের কাছে টাকা দাবি করেছে ১০ হাজার টাকা, এক একটি দল এভাবেই ৩ দল ডাকাত কে দিতে হবে টাকা, তবে এই টাকা দিয়ে এবছর সুন্দরবনে মধু ভাঙতে যাবেনা বলে অনেক মৌয়াল জানিয়েছেন।

(আরকে/এসপি/মার্চ ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test