E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক

২০২৬ মার্চ ৩১ ১৪:০৩:২৫
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন  সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। বর্তমানে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য।

বর্ষীয়ান রাজনীতিবিদ সিরাজুল হক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কোম্পানি কমাণ্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে হাত ধরে বিএনপিতে যোগদান করে জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রীর দায়িত্ব পান। একসময় জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বর্ষীয়ান এ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধাকে পুনরায় মূল্যায়ন করায় জামালপুরে বিএনপিসহ রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ বইছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ নানা মহল থেকে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হককে অভিনন্দন জানানো হয়েছে।

(আরআর/এএস/মার্চ ৩১, ২০২৬)





পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test