অস্ত্র মামলায় ডাকাত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অস্ত্র মামলায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়ার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মঙ্গলবার মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ সরোয়ার হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে সাতক্ষীরার আমলী আদালত- ২ এর বিচারক অর্পিতা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়াও তাকে মাদক, ছিনতাই ও কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া খাতুনকে পরিষদের মধ্যে হামলা ও তার মামার কাছে দুই লাখ টাকা না পেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইয়ার আলী (৪৪) কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের ছেলে।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়ার আলীকে গত ২৭ মার্চ রাত সাড়ে সাতটার দিকে তার নিজ গ্রাম কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নিজ গ্রাম শংকরপুর থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া প্রায় একই সময়ে তার স্বীকরোক্তি মোতাবেক তারই সহযোগী বেনাদোনা গ্রামের আরিফুল ইসলাম উজ্জ্বলকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কৃষ্ণনগর গ্রাম থেকে একটি মটর সাইকেল ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় খুলনা র্যাব-৬ এর সিপিএ মোঃ মুনসুর আলী বাদি হয়ে গত ২৮ মার্চ ইয়ার আলীর নাম উল্লেখ করে ১৯৭৮ সালের অস্ত্র আইনে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওইদিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার উভয়পক্ষের শুনানী বিচারক অর্পিতা আক্তার তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের উপপরিদর্শক মাজেদুর রহমান। আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. অনুপ কুমার কর্মকারসহ চারজন।
আদালত সূত্রে আরো জানা যায়, গত ২৭ মার্চ ইয়ার আলী ও বেনাদনা গ্রামের আরিফুল ইসলাম উজ্জ্বলের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় ২৮ মার্চ উপপরিদর্শক সরোয়ার হোসেন বাদি হয়ে তাদের নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফুল ইসলাম উজ্জ্বলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কালিগঞ্জ থানার উপপরিদর্শক শেখ মহিদ বিল্লাহ’র আবেদনের ভিত্তিতে মঙ্গলবার ইয়ার আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। একইভাবে গত ৮ মার্চ বিকেলে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে ফাঁকা জায়গায় পশ্চিম মৌতলা গ্রামের বিকাশ এজেন্ট মোকলেছুর রহমানের মাথায় রড দিয়ে মাথা ফাটিয়ে তিন লাখ ১১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তারই দায়েরকৃত ১০ মার্চের দস্যুতার মামলায় ইয়ার আলী, পলাশ তরফদার, বিল্লাল গাজী ও আলোক গাজীকে পলাতক দেখানো হয়। তবে এজাহার বহির্ভুত কৃষ্ণনগর গ্রামের নুরুল হক সরদারের ছেলে শিমুল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে শিমুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানালে গত রবিবার শুনানী শেষে বিচারক অর্পিতা আক্তার তাকে কারাফটকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একইভাবে গত ২৮ মার্চ ইয়ার আলীকে ওই মামলার প্রধান আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে মঙ্গলবার বিচারক তা মঞ্জুর করেন।
এছাড়া দাবিকৃত দুই লাখ চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামকে স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ইয়ার আলী, তার ছেলে হৃদয় হোসেন, ভাই বাহার আলীসহ আটজন ২০২৫ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় তুলে নিয়ে নির্যাতনের পর আটকে রাখে। বিষয়টি মামা রফিকুল ইসলামের ফোন থেকে ভাগ্নি সাফিয়া খাতুনকে ফোন দেওয়া হয়। রাত সাড়ে সাতটার দিকে ইয়ার আলীর নেতৃত্বে আটজন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে ঢুকে হামলার চেষ্টা করে। যদিও এর আগেই পরিষদ থেকে আত্মগোপন করতে সমর্থ হন সাফিয়া। এ ঘটনায় গত বছরের ১২ নভেম্বর ইয়ার আলীসহ আট জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ কামাল হোসেন গত ২৮ মার্চ ইয়ার আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করলে মঙ্গলবার বিচারক তা মঞ্জুর করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক মাহাবুবর রহমান শুনানী শেষে ইয়ার আলীকে সাত দিনের রিমা- মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের লিখিত আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতের গারদখানা থেকে থানা হেফাজতে নিয়ে আসা হবে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, ইয়ার আলীকে কালিগঞ্জ থানার আরো তিনটি মামলায় মঙ্গলবার আদালত থেকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
(আরকে/এসপি/মার্চ ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- পদ্মা সেতু এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- নগরকান্দায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন: ঘাতক ভাগ্নে গ্রেপ্তার
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- অনৈতিক কাজ সন্দেহে ঘরে উঁকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা পলাশ
- পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
- শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনির শিকার এক ব্যক্তি
- ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর বাড়িতে চিকিৎসক দল
- ফরিদপুরের কানাইপুর বাজারে আবারও চুরি
- আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
- থেরওয়াদা বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরি, ১২ মূর্তি নিয়ে চম্পট
- ফুলপুরে কিশোরী ধর্ষণ, বিষপানে আত্মহত্যা
- ২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তির চেষ্টা মাদকাসক্ত মা-বাবার
- দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ
- অস্ত্র মামলায় ডাকাত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
- ঈদের পথে লাশের মিছিল, মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ
- ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার
- নারায়ণগঞ্জের ‘হাম’ পরিস্থিতি বেশ ভালো, রয়েছে পর্যাপ্ত টিকা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
- টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান
- প্রশংসাও করা উচিত
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- থেরওয়াদা বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরি, ১২ মূর্তি নিয়ে চম্পট
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
৩১ মার্চ ২০২৬
- পদ্মা সেতু এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- নগরকান্দায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন: ঘাতক ভাগ্নে গ্রেপ্তার
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- অনৈতিক কাজ সন্দেহে ঘরে উঁকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা পলাশ
- পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
- শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনির শিকার এক ব্যক্তি
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর বাড়িতে চিকিৎসক দল
- ফরিদপুরের কানাইপুর বাজারে আবারও চুরি
- আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
- থেরওয়াদা বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরি, ১২ মূর্তি নিয়ে চম্পট
- ফুলপুরে কিশোরী ধর্ষণ, বিষপানে আত্মহত্যা
- ২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তির চেষ্টা মাদকাসক্ত মা-বাবার
- দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ
- অস্ত্র মামলায় ডাকাত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
- ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
- কর্ণফুলীর বুকে দেশের প্রথম ‘ক্যাবল স্টেইড’ সেতু, ব্যয় ১৬৫৮ কোটি টাকা
- কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান সম্পন্ন
- গোপালগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, জ্বালানি তেল জব্দ
- পার্বত্য ভূমি ব্যবস্থাপনায় গতি ফেরাতে কাপ্তাইয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের বিশেষ পরিদর্শন
- জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- নড়াইলে পাচারকালে ডিজেল জব্দ, ৩৫ হাজার টাকা জরিমানা
-1.gif)








