E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের কানাইপুর বাজারে আবারও চুরি

২০২৬ মার্চ ৩১ ১৮:৪৯:৩২
ফরিদপুরের কানাইপুর বাজারে আবারও চুরি

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদরের ঐতিহ্যবাহী কানাইপুর বাজারে আবারও চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি এ এলাকায় বেশকিছু চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এবার চুরি হয়েছে ফরিদপুর-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুরের রোকেয়া অটো এন্ড মটরস্ নামক একটি দোকানে।

সোমবার দিবাগত মধ্যরাতের পরে যেকোনো সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে ওই দোকানে পরিদর্শনে গিয়ে দেখা যায় পাশের একটি গ্রীলের দোকানে দেয়াল ভেঙ্গে চোর রোকেয়া মটরস্ এ ঢুকে এবং সেখানে থাকা ব্যাটারি, নগদ অর্থ ও বিভিন্ন ধরণের অটো গাড়ির পারস্ চুরি করে নিয়ে যায়।

ইতিমধ্যে স্থানীয় কোতয়ালি থানা পুলিশ, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ও কানাইপুর বাজার বনিক সমিতির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকানটি প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে সর্বমোট পাঁচ বার এমন চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

দোকানটির মালিক মঞ্জুর খান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, পাশের দোকানের দেয়াল ভেঙে চোর আমার দোকানে প্রবেশ করে। এসময় দোকানে থাকা নগদ অর্থ সহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে দাবি করেন তিনি।

এদিকে, চোর চুরির এক পর্যায়ে দোকানটির ক্যাশে বসে পানি পান করলে তা ওই দোকানে থাকা নাইট ভিশন সিসি ক্যামেরায় চোরের চেহারা ধরা পড়লেও তাকে তাৎক্ষণিকভাবে কেউ চিনতে পারেন উপস্থিত কেহই।

কানাইপুর বাজার বনিক সমিতির সভাপতি লিয়াকত মাতুব্বর ঘটনাস্থল থেকে জানান, ইধানিং এ এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। চোরের হাত থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এ ব্যাপারে আমরা জরুরি সভা করে সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। চুরি থামাতে ইতিমধ্যে এলাকা ভিত্তিক পাহারা জোরদার করলেও চুরির ঘটনা ঘটেই চলেছে যা উদ্বেগজনক। এ বিষয়ে স্থানীয়দের জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের রাতের টহল বাড়াতে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন চেয়ারম্যান আলতাফ।

মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখার সময় ফরিদপুর কোতয়ালি থানায় গিয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছিলেন রোকেয়া অটো এন্ড মটরস্ -এর মালিক মঞ্জুর খান।

(আরআর/এসপি/মার্চ ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test