E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

২০২৬ মার্চ ৩১ ১৯:০৪:৩১
পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়ায় পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আরাফাতের লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে তার লাশটি পদ্মা নদীতে ভেসে উঠে।

মাওয়া নৌ পুলিশের আইসি এসআই মাসুদ মুন্সী জানান, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোষ্টগার্ড নিখেঁজা ওই স্কুল ছাগ্রের সন্ধানে গত ৩ দিন ধরে উদ্ধার তৎপড়তা চালাচ্ছিল। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযানের সময় আরায়াতের লাশটি পদ্মা সেতুর ৪ নম্বর পিলার কাছে নদীতে ভেসে উঠে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজদের কাছে হস্তান্তর করা হবে।

এর পূর্বে গত রোববার দুপুরে মো. আরাফাত(১৭) নামের ওই শিক্ষার্থী বন্ধুদের সাথে মাওয়া পদ্মা সেতুর কাছে ঘুরতে আসে। পরে তারা ৪নং পিলারের কাছে পদ্মার চরে ফুটবল খেলে। এক সময় তারা পদ্মায় গোসল করতে নামলে আরাফাত পদ্মার পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোষ্টগার্ডের সদস্য তাকে উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজ ওই শিক্ষার্থীর সন্ধানে লৌহজং, শ্রীনগর, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সাথে ঢাকা থেকে আসা ৪ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিল। সেই সাথে নৌ পুলিশ ও কোষ্ট গার্ড কাজ করছিল। অবশেষে মঙ্গলবার সকালে আরাফাতের লাশ ভেসে উঠে পদ্মা নদীতে। নিহত আরাফত শ্রীনগর পাইলট স্কুললের দশম শ্রেনীর ছাত্র ছিল।

(এমকে/এসপি/মার্চ ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test