নগরকান্দায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন: ঘাতক ভাগ্নে গ্রেপ্তার
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেফটি ট্যাংকে গুম করার চাঞ্চল্যকর 'ক্লুলেস' মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত নিহতের আপন ভাগ্নে মো. আলমগীর হোসেনকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। ঋণের বোঝা থেকে মুক্তি পেতে খালার জমানো টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ঘাতক আলমগীর।
গত ২৭ মার্চ দিবাগত রাতে নগরকান্দা থানার রাধানগর (পূর্বপাড়া) গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের ভাই শেখ মোতালেব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা (নং-২৭) দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহতের স্বামী নেই এবং দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। ঘাতক চক্র তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশের সেফটি ট্যাংকে ফেলে দেয়।
মামলা রুজুর পরপরই সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) জনাব মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ (ওসি) জনাব রাসূল সামদানী আজাদের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে চরভদ্রাসন উপজেলার গাজীর টেক এলাকা থেকে নিজ বাড়ি থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসামি আলমগীর দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ঋণগ্রস্ত ও হতাশ হয়ে পড়েন। তিনি জানতেন তার খালা জামেলা বেগমের জমি বিক্রির টাকা এনজিওতে এফডিআর করা আছে। সেই টাকার জন্য তিনি বারবার খালার কাছে ধরনা দিলেও খালা টাকা দিতে অস্বীকৃতি জানান।
পরিকল্পনা অনুযায়ী, গত ২৭ মার্চ রাতে আলমগীর খালার বাড়িতে অবস্থান করেন। রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আলমগীর তার গামছা দিয়ে খালার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশটি পাশের সেফটি ট্যাংকে ফেলে দিয়ে ঘরে তালা মেরে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।
নগরকান্দা থানা পুলিশ জানায়, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে। অত্যন্ত দ্রুততম সময়ে এই ক্লুলেস মামলার রহস্য উদঘাটন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
(ডিসি/এসপি/মার্চ ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








