মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে কলেজ গেট সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের সঙ্গে আকিব, আলিমুল ও মারজানের নেতৃত্বে কয়েকজন বহিরাগত ছাত্র অসৌজন্যমূলক ও উত্তেজনাপূর্ণ আচরণ করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং শিক্ষাঙ্গনের পরিবেশ ব্যাহত হয়। এ ঘটনার প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, অনৈতিক সুবিধা না দেওয়ার কারণে অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে,যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের সম্মান রক্ষা করা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। তবে কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী,অভিযুক্ত ছাত্র আকিব হাসানের নেতৃত্বে কয়েকজন হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী রমজান গুরুতর আহত হন।
আহত রমজানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
আমিনুর রহমান ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন,“অনৈতিক সুবিধা না দেওয়ায় আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পরবর্তীতে হামলার ঘটনা নিন্দনীয়। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তানভির রহমান সোহেল বলেন, কলেজের পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, হামলার বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(বিএস/এসপি/এপ্রিল ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
০১ এপ্রিল ২০২৬
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
- গোপালগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
- সালথায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের মেশিন বিতরণ
- ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও কারসাজি, ব্যবসায়ীকে জরিমানা
- পাংশায় জোরপূর্বক মাইক্রোবাসে নিয়ে ধর্ষণ, গ্রেফতার এক
- টুঙ্গিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা
- গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
-1.gif)