লোহাগড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই, নিরাপত্তা নিয়ে ঝুঁকি
রূপক মুখার্জি, নড়াইল : তেল সংকটের মধ্যে নড়াইলে ব্যতিক্রমী এক উদ্যোগের দেখা মিলেছে। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার (LPG) ব্যবহার করেই মোটরসাইকেল চালাচ্ছেন এক যুবক। গত ১৫ দিন ধরে তিনি নিয়মিত এভাবেই চলাচল করছেন। এই উদ্ভাবনের পেছনে রয়েছেন লোহাগড়া উপজেলার রাধানগর এলাকার আপন দুই ভাই, যারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
এদিকে গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালানোর এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। তবে নিরাপত্তা ঝুঁকি নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।
খবর নিয়ে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর বাজারের তরুণ ইলেকট্রিক মিস্ত্রি সোহেল শেখ ও জীবন শেখ আপন দুই ভাই।
এদের মধ্যে বড় সোহেল শেখ ও ছোট জীবন শেখ। প্রায় ৪ বছর ধরে তারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মালামাল ও যন্ত্রপাতি মেরামত করেন। সেই অভিজ্ঞতার আলোকে গ্যাস সিলিন্ডার থেকে পাইপ দিয়ে মোটরসাইকেলে মডিফাই করা কার্বোরেটরের সঙ্গে সংযোগ দিয়ে সম্পূর্ণ গ্যাসনির্ভর করেছেন তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। প্রাথমিক অবস্থায় বড় আকারের গ্যাস সিলিন্ডারের সাহায্যে মোটরসাইকেল চালালেও ছোট আকারের বহনযোগ্য সিলিন্ডার লাগানোর জন্য প্রস্তুতি শেষ করেছেন তারা।
সোহেল শেখ ও জীবন শেখ জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পাম্পে তেল নিতে নানা ঝামেলা পোহাতে হচ্ছে। পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যেমন তেল পাওয়া যাচ্ছে না আবার কয়েকদিন বন্ধ থাকছে।
তেলের এই সংকটমুহুর্তে তারা দুই ভাই চিন্তা ভাবনা করে গ্যাসের সিলিন্ডার দিয়ে গাড়ি চালানো যায় কিনা চেষ্টা করে দেখেন। দুর্ঘটনা বা নিরাপত্তার কথা চিন্তা করে গ্যাস সিলিন্ডার থেকে পাইপ দিয়ে মোটরসাইকেলে মডিফাই করা কার্বোরেটরের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। মোটর সাইকেলটি ভালোভাবে চলছে। সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার থাকায় দুজন বসতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বড় সিলিন্ডারের পরিবর্তে ছোট আকৃতির সিলিন্ডার স্থাপনের কাজ চলছে।
জীবন শেখ আরও জানান, গ্যাস সিলিন্ডারে চালানোর কারণে খরচ অর্ধেকে নেমে এসেছে। পেট্রোল ও ডিজেলের খরচের তুলনায় গ্যাস দিয়ে চালানো হলে অর্ধেক খরচ হবে। পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। সফল হলে গ্যাস দিয়েই তারা মোটরসাইকেলটি চালাবেন।
ইলেকট্রিক মিস্ত্রি দুই ভাইয়ের আবিষ্কার গ্যাসচালিত মোটরসাইকেল এলাকায় বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন পেশার মানুষ গ্যাসচালিত এই মোটরসাইকেলটি দেখতে ভিড় করছেন।
ইতনা গ্রামের ওষুধ ব্যবসায়ী মো. জাবের আলী স্টার নিউজকে বলেন, ‘এতদিন জানতাম পাম্প থেকে নেওয়া গ্যাস দিয়ে যানবাহন চলে। কিন্তু রান্না করার জন্য ব্যবহৃত সিলিন্ডারে মোটরসাইকেল চলতে পারে তা জানতাম না। এই প্রযুক্তি যদি নিরাপদ হয় তাহলে বহনযোগ্য ছোট আকৃতির সিলিন্ডার স্থাপনের মাধ্যমে গ্যাসে রূপান্তর করা যেতে পারে। এতে পেট্রোল-অকটেনের ঝামেলা থাকবে না এবং খরচ অনেকটা কমে আসবে।’
রাধানগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ইলেকট্রিক মিস্ত্রি সোহেল ও জীবনের উদ্ভাবিত গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালানোর ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরটি শুনে অনেকেই দেখতে আসছে। এই উদ্ভাবনটি নিরাপদ হলে বাজারের অনেক ব্যবসায়ী মোটরসাইকেলে গ্যাসে রূপান্তরিত করবে। তবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উদ্ভাবিত এই পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ কি-না সে বিষয়ে বিশেষজ্ঞদের খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।
(আরএম/এএস/এপ্রিল ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








