বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
বিকাশ স্বর্ণকার, বগুড়া : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ISKCON) বগুড়া আনন্দ আশ্রমে নব-সন্ন্যাসী ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে তার আগমনে ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। কৃষ্ণনাম সংকীর্তন, মঙ্গল প্রদীপ ও উলুধ্বনির মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন ভক্তরা।
পরে ফুল দিয়ে সাজানো লাল গালিচায় তাকে অভ্যর্থনা জানানো হয় এবং গলায় মাল্যদান করেন বগুড়া আনন্দ আশ্রম (ইসকন) সভাপতি দিলিপ কুমার দেব।
এতে স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের অধ্যক্ষ ও ইসকন রাজশাহী অঞ্চলের কো-রিজিওনাল সেক্রেটারি শ্রীপাদ খরাজিতা কৃষ্ণদাস ব্রহ্মচারী। তিনি প্রধান অতিথিকে নিয়ে রাধা-কৃষ্ণ ও শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ ভক্তদের উদ্দেশ্যে ভক্তি, সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ইসকন একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন, যা বিশ্বব্যাপী শান্তি, নৈতিকতা ও ভক্তিমূলক জীবনধারা প্রচারে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ (পূর্বাশ্রমের নাম চারুচন্দ্র দাস ব্রহ্মচারী) সম্প্রতি ভারতের শ্রীধাম নবদ্বীপ-এ পবিত্র রামনবমী তিথিতে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। তিনি জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শিষ্য। তিনি দীর্ঘদিন ধরে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় চর্চা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শান্তিপূর্ণ বৈষ্ণব সমাজ গঠনে তার অবদান উল্লেখযোগ্য বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আনন্দ আশ্রম বগুড়া।
(বিএস/এসপি/এপ্রিল ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








