বিয়ের প্রলোভনে ধর্ষণ, দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিয়ের প্রলোভন দেখিয়ে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সফিউল ইসলাম (৩৯)-কে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে ডা. সফিউল ইসলামকে আটক করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও যৌন ভিডিও সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করেছে অভিযুক্ত নারী। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আটক ডা. সফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস-এ ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী নারী হাকিমপুর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানিয়েছে, তার স্বামী মো. ওহেদুল ইসলাম অসুস্থ থাকায় চিকিৎসার সূত্রে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়।চিকিৎসার একপর্যায়ে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নিজের সরকারি কোয়ার্টারে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ প্রয়োগ করেন।
ভুক্তভোগীর দাবি, ৫ অক্টোবর ২০২৫ তারিখে তিনি স্বামীকে তালাক দেন। এরপর ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্ত কর্মকর্তা তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন এবং একই দিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
অভিযোগে আরও বলা হয়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পোস্ট অফিসের নোটিশের মাধ্যমে তিনি জানতে পারেন, অভিযুক্ত কর্মকর্তা ১০ ফেব্রুয়ারি তাকে তালাক দিয়েছেন।
শুক্রবার সকালে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে হাকিমপুর থেকে বিরামপুর যাওয়ার পথে হাকিমপুর পৌরসভার চারমাথা মোড়ে অভিযুক্ত কর্মকর্তা ফোন করে তাকে অফিসে আসতে বলেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও পশু হাসপাতাল এলাকায় গেলে অভিযুক্ত কর্মকর্তা তাকে অফিস কক্ষে নিয়ে যান। সেখানে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও যৌন ভিডিও সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ৪ এপ্রিল শনিবার দুপুরে তাকে দিনাজপুর পুলিশ কোডের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে দিনাজপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
(এসএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সাবেক মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে জখম করায় কলেজ অধ্যক্ষের ওপর গ্রামবাসীর হামলা
- গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ রোগী হাসপাতালে
- চাটমোহরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন
- ভাঙ্গায় গ্রামবাসীদের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত শতাধিক
- কাশিয়ানীতে ১৭৯ বোতল মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- বন্ধ থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত শুরুর আশ্বাস দিলেন শামা ওবায়েদ
- ‘এবার পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম হবে বৈশাখী শোভাযাত্রা’
- মেডিকেল কলেজের ভবন নির্মাণ ও দ্রুত চিকিৎসা সেবা চালুর দাবি
- লৌহজংয়ে আত্মহত্যার চেষ্টাকরী যুবককে জীবিত উদ্ধার
- জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ হাসপাতালে, ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
- ‘আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না’
- নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদঘাটন
- যুক্তরাষ্ট্রে আইসিই'র অভিযানে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের ৪১ শতাংশই নিরপরাধ
- বিয়ের প্রলোভনে ধর্ষণ, দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক
- পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
- যুক্তরাষ্ট্রের বৃহত্তম মসজিদের সভাপতি গ্রেপ্তার
- আবারও আটক হচ্ছেন ট্রাম্পের নীতিতে বিচ্ছিন্ন অভিবাসী পরিবারগুলো
- যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি
- ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন অভিনেতা সোহেল রানা
- বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শীর্ষ ব্যবসায়ীরা
- ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫
- রবিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান
- ‘বিএনপি সংস্কার চায় না এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা’
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ হাসপাতালে, ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
০৪ এপ্রিল ২০২৬
- সাবেক মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে জখম করায় কলেজ অধ্যক্ষের ওপর গ্রামবাসীর হামলা
- চাটমোহরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন
- ভাঙ্গায় গ্রামবাসীদের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত শতাধিক
- কাশিয়ানীতে ১৭৯ বোতল মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- বন্ধ থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত শুরুর আশ্বাস দিলেন শামা ওবায়েদ
- মেডিকেল কলেজের ভবন নির্মাণ ও দ্রুত চিকিৎসা সেবা চালুর দাবি
- লৌহজংয়ে আত্মহত্যার চেষ্টাকরী যুবককে জীবিত উদ্ধার
- জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ হাসপাতালে, ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
- বিয়ের প্রলোভনে ধর্ষণ, দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক
- পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
- আশাশুনিতে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ, শিব পুজা বন্ধ, এলাকায় ক্ষোভ
- রাজস্থলীকে উড়িয়ে ডিসি গোল্ড কাপের ফাইনালে কাপ্তাই
- ‘বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে’
-1.gif)








