E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে আত্মহত্যার চেষ্টাকরী যুবককে জীবিত উদ্ধার 

২০২৬ এপ্রিল ০৪ ১৮:২৬:৪২
লৌহজংয়ে আত্মহত্যার চেষ্টাকরী যুবককে জীবিত উদ্ধার 

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : আত্মহত্যা চেষ্টাকরী এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার ভোররাতের দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল গ্রামের এ ঘটনায় ফায়ার সার্ভিসকে  ব্যাপক প্রশংসা করছে এলাকাবাসী। তবে পুরিশের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হলে তিনি দ্বিতীয় দফায় অনুরূপ ঘটনা ঘটায়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সাথে ঝগড়া করে জলিল ব্যাপারী (৪০) নামের নামে এক ব্যক্তি শ্বশুর বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি গাছের ডালের সঙ্গে রশি বেঁধে ঝুলে পড়ার প্রস্তুতি নিলে স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা ৯৯৯- এ ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাকে বোঝানোর মাধ্যমে গলা থেকে ফাঁসের রশি খুলে নিরাপদে উদ্ধার করে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকটিকে গলায় রশি পেচানো অবস্থায় দেখি। এ সময় তাকে মোটিভেশনাল কথা বলে অন্য মনস্ক করা হয়। বিভিন্ন কথা বলার সময় তার রশিটি ফায়ার সার্ভিসের সদস্যরা ধরে ফেলে। পরে তাকে উদ্ধার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের আব্দুর রাজ্জাক বেপারীর পুত্র। বর্তমানে সে কুমারভোগ পদ্মা সেতু পূর্ণবাসন কেন্দ্রে বসবাস করে। তার শ্বশুর বাড়ি আধা কিলোমিটার দূরে উত্তর মেদিনী মন্ডল গ্রামে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানিয়েছেন, জলিল বেপারী নামের ওই লোক একজন মাদকাশক্ত ব্যক্তি। সে মাদক নিতে নিতে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। শনিবার ভোর রাতে শ্বশুর বাড়িতে ঝগড়া করে সে গলায় ফাস দিতে যায়। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে উদ্ধার করে তার ভাই ও ভাবির কাছে ভুঝিয়ে দেই। এবং তাকে মাদকাশক্ত পূর্ণবাসন কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করাতে বলি। কিন্ত সকাল ১০ দিকে তিনি আবারও শ্বশুর বাড়ির কাছে গিয়ে একই ঘটনার পূণরাবৃত্তি করে। তার তার স্বজনদের খবর দিয়েছে। তারা এসে তার চিকিৎসার ব্যবস্থা করানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হবে।

(এমকে/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test