E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুক্তিপণ দিয়ে বনদস্যুদের কবল থেকে মুক্তি পেল ৬ জেলে

২০২৬ এপ্রিল ০৪ ১৯:৩১:২৮
মুক্তিপণ দিয়ে বনদস্যুদের কবল থেকে মুক্তি পেল ৬ জেলে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হওয়া ৬ জেলে অবশেষে মুক্তি পেয়েছেন। প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেয় দস্যুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে কয়েকদিন আগে সুন্দরবনের বিভিন্ন খালে থেকে বনদস্যুদের একটি দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গভীর বনে নিয়ে যায়। পরে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। দস্যুরা প্রথমে বেশি অঙ্কের টাকা দাবি করলেও দরকষাকষির একপর্যায়ে প্রায় দেড় লাখ টাকায় সমঝোতা হয়। পরে পরিবারের সদস্যরা নির্ধারিত স্থানে টাকা পৌঁছে দিলে জেলেদের মুক্তি দেওয়া হয়।

শুক্রবার দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং একদিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম বাড়িতে ফিরে আসে। এর আগে অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণের টাকা পরিশোধ করে।

ফিরে আসা জেলে ও তাদের স্বজনদের থেকে জানাযায়, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত এবং ইমরাণের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এখনো অন্য জেলের এখনো কোন খোঁজ মেলেনি।

মুক্তি পাওয়া জেলেরা জানান, জিম্মি অবস্থায় তারা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন। দস্যুরা তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে দ্রুত টাকা জোগাড় করতে বাধ্য করে।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ ফজলুল হক জানান অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তোভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘নানা ভাই ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে প্রায় ১৪জন জেলেকে অপহরণ করা হয়।

(আরকে/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test