E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্যমূল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে’

২০২৬ এপ্রিল ০৫ ১৩:২৫:৩৫
‘কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্যমূল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে’

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যেপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পৃথিবীর সব দেশেই পড়েছে। খোঁজ নিয়ে দেখেন- পৃথিবীর সব দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশ সরকার, বিএনপি সরকার তেলের দাম বাড়ায়নি। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছে। মানুষও চাহিদা থেকে অতিরিক্ত তেল ক্রয় করছে। একবারের জায়গায় পাঁচবারও তেল নিচ্ছে। মুলত বাংলাদেশে তেলের কোন সংকট নেই। 

শনিবার (৪ এপ্রিল) বিকালে ফরিদপুরের সালথা উপজলার টেকনিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সালথা-নগরকান্দায় এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্যমুল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে। আমরা কৃষকদের সুবিধার্থে সচেষ্ট আছি।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান প্রমুখ।

এছাড়াও বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এএনএইচ/এএস/এপ্রিল ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test