চন্দ্রঘোনা থানা ও কেপিএম পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা যাচাইয়ে দিনব্যাপী বিশেষ পরিদর্শন সম্পন্ন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।
আজ রবিবার সকালে তিনি চন্দ্রঘোনা থানা ও এশিয়ার ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলসসহ (কেপিএম) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন কার্যক্রমের শুরুতে জেলা প্রশাসক চন্দ্রঘোনা থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি থানার প্রবেশমুখের নবনির্মিত রাস্তা সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং থানার ঐতিহ্যের স্মারক ফলক উন্মোচন করেন। পরে থানা কার্যালয়ে অফিসার ইনচার্জসহ (ওসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বিচারাধীন মামলার অগ্রগতি এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক রাইখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন উন্নত জাতের চারা ও বীজ নার্সারি ঘুরে দেখেন এবং কৃষি প্রযুক্তির বিস্তার নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এরপর তিনি এশিয়ার এক সময়ের প্রখ্যাত কাগজ কল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড পরিদর্শনে যান। সেখানে তিনি মিলের বর্তমান উৎপাদন অবস্থা, আধুনিকায়নের সম্ভাবনা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
সবশেষে জেলা প্রশাসক কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দাপ্তরিক নথিপত্র ও উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পর্যালোচনা করেন। সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ,রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এবং ৩৮ বীর সেনাবাহিনীর কমান্ডার মেজর আরেফিন,রাজস্থলী সার্কেল এএসপি নুরুল আমিন, চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ, কাপ্তাই থানার ওসি মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহ্লা অং মারমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন রাশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান।
উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী মনিরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা চা বাগান পরিচালক খোরশেদ কাদেরী, হেডম্যান অ্যাসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, অরুন তালুকদার ও উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক।
এছাড়াও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পা, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল বটন, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/এপ্রিল ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে পুকর থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা
- নাগরিকের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ রাষ্ট্রের মূল দায়িত্ব
- নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলো ইস্টার সানডে পালিত
- ময়মনসিংহে সিগনেচার লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
- ‘আস্থা অর্জন করাই সাংবাদিকের কাজ’
- ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্যপ্রতিমন্ত্রী
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- চন্দ্রঘোনা থানা ও কেপিএম পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী
- মহম্মদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ফরিদপুরে সন্ত্রাস, হামলা ও চুরির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২০ রোগী
- চৈত্রের অকাল বৃষ্টিতে তলিয়ে গেছে ইরি-বোরো ফসল
- বকশীগঞ্জ সীমান্তে মালিকবিহীন ইয়াবা উদ্ধার
- নিউ ইয়র্কে অপরাধীর বদলে বন্দুককে দায়ী করায় সমালোচনার মুখে মামদানি
- যুক্তরাষ্ট্রে হামিদেহ ও তার মেয়ের গ্রিন কার্ড বাতিল, গ্রেপ্তার
- দেশের জেলায় জেলায় চলছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
- ‘নোট অব ডিসেন্ট আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন’
- মহম্মদপুর থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
- প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়
- তেল পাচারের ভিডিও ধারণ, ফরিদপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা
- ‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি
- ‘আমিও রক্তমাংসের মানুষ’
- ‘আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ ছিল না’
- ‘কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্যমূল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে’
- ‘এলডিসি থেকে উত্তরণের মতো পূর্ণ প্রস্তুতি নেই’
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- মহম্মদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
০৫ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে পুকর থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা
- নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলো ইস্টার সানডে পালিত
- ময়মনসিংহে সিগনেচার লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
- ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্যপ্রতিমন্ত্রী
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- চন্দ্রঘোনা থানা ও কেপিএম পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী
- মহম্মদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ফরিদপুরে সন্ত্রাস, হামলা ও চুরির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
- বকশীগঞ্জ সীমান্তে মালিকবিহীন ইয়াবা উদ্ধার
- দেশের জেলায় জেলায় চলছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
- মহম্মদপুর থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
- তেল পাচারের ভিডিও ধারণ, ফরিদপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা
- ‘কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্যমূল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে’
-1.gif)








