ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্যপ্রতিমন্ত্রী
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে স্থাপন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
গতকাল শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে বিভাগীয় নগরীর শিকারীকান্দা ছত্রপুরে তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এর উপস্থিতিতে প্রতিমন্ত্রী এ উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। সে উদ্দেশ্যে বিভাগীয় শহরসহ ২৬ টি জেলার কাজ হাতে নেওয়া হয়েছে। এটা আমার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। কয়েক সপ্তাহের মধ্যেই আরো চারটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স ভবন করার প্রকল্প হাতে নিব ইনশাআল্লাহ।
নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে হাতে প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু কাজ হয়নি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজে দুর্নীতি স্পর্শ করতে পারবে না। গুনাগুণ ঠিক রেখে সঠিকভাবে কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।
গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি প্রধান অতিথি বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা। কিন্তু মিস ইনফরমেশন দিবেন না আপনারা। তথ্যের অবাধ প্রবাহ যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখবেন। মিথ্যা বা বানোয়াট কিছু যেন সংবাদে রূপ না নেয়।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
ময়মনসিংহ বিভাগে ১৯.৩০ কোটি টাকা ব্যয়ে ০৭ তলা বিশিষ্ট বিভাগীয় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ঠিকাদারের সাথে ১৮ মাস মেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হলো।
নির্মিতব্য তথ্য কমপ্লেক্সে সিনেপ্লেক্স ও আইসিটি বিষয়াদি যেমন ইন্টারনেট, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল ল্যাব ইত্যাদির সংস্থান থাকবে। ফলে এটি তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে।
অন্যদিকে সিনেপ্লেক্সে প্রদর্শিত চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ ধারার চলচ্চিত্র দেখার অভ্যাস গঠন ও চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সাধন হবে। পাশাপশি সর্বস্তরের জনগণের মধ্যে জাতীয় ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় জীবনে ঘটে যাওয়া আন্দোলন-সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রসার করা সম্ভব হবে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে সেবা প্রদান করা এবং কোটি তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করা।
পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের উন্নত, দক্ষ ও বহুমুখী আইসিটি রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। জেলা তথ্য কমপ্লেক্সের আইসিটি সুবিধাদি এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও, আইসিটি সুবিধাদির মাধ্যমে ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহার করে গুজব ও ভুয়া খবর চিহ্নিত করে বস্তুনিষ্ট সংবাদ জনগণের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে।
তথ্য কমপ্লেক্সটি একটি পরামর্শ কেন্দ্র হিসেবে সর্বস্তরের জনগণ, সরকারি-বেসরকারি গণমাধ্যম, স্থানীয় প্রেসক্লাব, কমিউনিটি রেডিও, পর্যটন কর্পোরেশন ও প্রবাসী কল্যাণের জন্য পরস্পরের মাঝে তথ্য আদান প্রদানের ক্ষেত্র হিসেবে জনগণের ক্ষমতায়নে অনবদ্য অবদান রাখবে, প্রকল্পের তথ্যে এমনটাই জানা যায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ময়মনসিংহ গণপূর্ত বিভাগ। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, বিভাগীয় জেলা তথ্য অফিসের কর্মকর্তা, আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এনআরকে/এসপি/এপ্রিল ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ঈদের নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
- সান্তাহারে রেলভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
- অজেয় ইতিহাসের দুই মহানায়ক: বঙ্গবন্ধু ও মানিক মিয়া
- গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী মাদক কারবারী আটক
- সুন্দরবনের বনদস্যু নানা বাহিনী ডন’র সদস্য পরিচয়ে ৬ জেলেকে অপহরণ
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
- সুন্দরবন বাঁচাতে টানা ৩ মাসের নিষেধাজ্ঞা, সাতক্ষীরা উপকূলে বাড়বে দারিদ্র্যতা
- প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, ৫ দিনেও গ্রেপ্তার নেই
- ফরিদপুরে ৮ বিঘা জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন
- ‘জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- কথা বলুন লাগাম টেনে
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
- মে মাসে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব
- বাংলাদেশের দুগ্ধ শিল্প: বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
- মওলানা নুরুজ্জামান ঢাকার দিলকুশায় ‘শান্তি কমিটি’ গঠন করেন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- মোহররম
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- সুন্দরবন বাঁচাতে টানা ৩ মাসের নিষেধাজ্ঞা, সাতক্ষীরা উপকূলে বাড়বে দারিদ্র্যতা
- আট বছর আগে একদিন
-1.gif)







