E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 

২০২৬ এপ্রিল ০৬ ১৪:১২:৫৬
কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় রবিবার বিকেলে আকস্মিক পরিদর্শন করে সাতক্ষীরার কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো, কলারোয়ার গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, কলারোয়া পৌর সদরের জনসেবা ক্লিনিক ও কলারোয়া গরু হাটখোলা মোড়ের দুটি ডায়াগনস্টিক সেন্টার।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ ও সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।

(আরকে/এএস/এপ্রিল ০৬, ২০২৬)




পাঠকের মতামত:

০৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test