E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে প্রয়াত বন্ধুর পরিবারকে অটোরিকশা দিলো ‘সারা বাংলা ৮৮’ 

২০২৬ এপ্রিল ০৬ ১৮:১৪:৪৬
দিনাজপুরে প্রয়াত বন্ধুর পরিবারকে অটোরিকশা দিলো ‘সারা বাংলা ৮৮’ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : প্রয়াত বন্ধুর পরিবারকে ইজিবাইক (অটোরিকশা) প্রদান করে মানবতার আরেক নাজির স্থাপন করলো সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন ও দিনাজপুর জিলা স্কুল-৮৮ এসএসসি ব্যাচ।

আজ সোমবার বিকেলে দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় সারা বাংলা’ ৮৮ ফাউন্ডেশন ও জিলা স্কুল-৮৮ ব্যাচ এর যৌথ উদ্যোগে প্রয়াত বন্ধু আব্দুর রহিম এর পরিবারকে ইজিবাইক (অটোরিকশা) প্রদান করে।

এ সময় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন-দিনাজপুরের জেলা কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু, বাংলা’৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা চ্যানেল আই এর সাংবাদিক শাহ আলম শাহী, জয়েন্ট কো-অর্ডিনেটর মোজাহারুল ইসলাম মানিক, এন্তেখাপ আলম রিপন, মমতাজ পারভীন মম, মোস্তাফিজুর রহমান, শফিকুল হক হিরন, মোকাররম হোসেন, আব্দুল মোস্তাক রুবেল ও আবু রায়হান ইভাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইজিবাইক প্রদান অনুষ্ঠানে জেলা কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন, আমরা বিশ্বাস করি প্রদানকৃত ইজিবাইকের আয় দিয়ে তাদের পরিবারকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারবে। আমরা সারা বাংলা’ ৮৮ ফাউন্ডেশন মুলত চ্যারিটিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। পিছিয়ে পড়া অস্বচ্ছল বন্ধুদের সহায়তা প্রদান, তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ, পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন, শীতবস্ত্র বিতরণ, পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা উপহার হিসেবে প্রদান করা হয়েছে। এই চ্যারিটি কার্যক্রম স্বাবলম্বি প্রজেক্টের মাধ্যমে সারা বাংলা ৮৮ সুখে-দুঃখ্যে পাশাপাশি আর্ত-মানবতার নতুন প্রজন্মকে সহায়তা করার শিক্ষা দেবে।

৮৮ ব্যাচের প্রয়াত বন্ধু আব্দুর রহিম এর সহধর্মিনী মোছাঃ লিপি আক্তার এর হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়।

এ সময় তিনি অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, 'সারা বাংলা’ ৮৮ ফাউন্ডেশন ও জিলা স্কুল ৮৮ ব্যাচ আমাদের পরিবারকে যে সহায়তা করল তা স্মরণীয় হয়ে থাকবে। আমার প্রয়াত স্বামীর বন্ধুরা আমাদের পরিবারের দু:সময়ে আমাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, 'মানবতার পরম ধর্ম। বন্ধু-বন্ধুর জন্য।'

তিনি আরো জানান, আমার ছেলে-মেয়ে এই ইজিবাইকের আয় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তাদের দু'বেলা দু'মুঠো আহাতের নিশ্চয়তা হলো এই ইজিবাইক পেয়ে। আল্লাহ্ আমার প্রয়াত স্বামীর বন্ধুদের যেনো তাওফিক দান করেন,এভাবে বন্ধুদের পাশে দাঁড়াতে।

(এসএস/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test