E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

২০২৬ এপ্রিল ০৬ ১৮:৫৬:২২
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালের দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী।ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।

জানা গেছে, আজ সকালে বৃদ্ধা সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা তার মেয়ে ও মেয়ে জামাই এর সাথে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরী কাজে আসে। সে তার ও মেয়ে ও মেয়ের জামাইকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিল।এসময় তিনি পান্না চত্বর এলাকা পার হলে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(একে/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test