E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার

২০২৬ এপ্রিল ০৭ ১৪:৪৮:২০
গাজীপুরে হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে হত্যার ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি কবির ওরফে সোহাগ (২০) নামে এক মাদক কারবারিকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

মঙ্গলবার ৭ এপ্রিল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

তিনি আরও জানান, আসামি কবির ওরফে সোহাগ (২০) ও মামলার আসামিরা মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকতেন। এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন বাদী তানিয়া আক্তারসহ তার পরিবারের সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাদীর বসতবাড়িতে প্রবেশ করে বাদীসহ পরিবারের অন্যান্য সদস্যদের শ্লীলতাহানি ও এলোপাতাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেন আসামিরা। পরবর্তীতে ভিকটিম আকরাম (৪৫) চিকিৎসাধীন আবস্থায় মারা যান।

এ ঘটনায় গাজীপুর জেলার শ্রীপুর থানার মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী তানিয়া আক্তার (২০) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুরের সহায়তায় ৭ এপ্রিল ভোররাত ৫টায় জামালপুর জেলার সদর থানার জঙ্গলদী বোর্ডঘর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কবির ওরফে সোহাগকে গ্রেপ্তার করে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুরের আভিযানিক দল। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এএস/এপ্রিল ০৭, ২০২৬)






পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test