E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

২০২৬ এপ্রিল ০৮ ১৪:২৩:৩৮
টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ৮ টার পর টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের চারঘাটা ব্রিজ সংলগ্ন মনোরঞ্জন হালদারের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

মুদি দোকানের মালিক মনোরঞ্জন হালদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই । রাত ৮ টার পর দোকানে আগুন লাগার খবর পাই। পরে স্থানীয়রা ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। পল্লী সঞ্চয় ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১০ বছর ধরে দোকান পরিচালনা করে আসছি। আগুনে দোকানের মুদি, মনোহারী মালামাল ও আসবাবপত্র পুড়ে আমার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক সর্বস্ব খুঁইয়ে পথে বসেছেন । তিনি ঋণ পরিশোধ নিয়ে মহা অনিশ্চয়তায় পড়েছেন। দোকান শুরু করতে তিনি সরকার, এনজিও সহ স্থানীয়দের সাহায্য- সহযোগিতা প্রত্যাশা করেছেন ।

(টিবি/এএস/এপ্রিল ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test