E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

২০২৬ এপ্রিল ০৮ ১৮:৫৫:৫৫
সালথায় গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের মৃত মনতাজ শেখের ছেলে সামচু শেখ (৭০), বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত জিল্লুর রহমান মল্লিকের ছেলে মোঃ সলেমান মল্লিক (৩০) ও ফরিদপুর সদর উপজেলার আকুন চরপাড়া গ্রামের শাহিদ মোল্যার ছেলে মোঃ সোহাগ মোল্যা (৩০)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বালুর রহমান খান খোলা কাগজকে বলেন, আজ ভোররাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(এএন/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test