E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলালের ইন্তেকাল

২০২৬ এপ্রিল ০৯ ১৮:৪৬:৩৪
চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলালের ইন্তেকাল

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাটমোহর পৌরসভার সাবেক মেয়র পৌর সদরের মধ্যশালিখা মহল্লার বাসিন্দা মরহুম মির্জা আব্দুল কাদের ওরফে গুঠু মির্জার বড় ছেলে মির্জা রেজাউল করিম দুলাল ওরফে দুলাল মির্জা (৭০) আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পারিবারিক সূত্র জানায়, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক দুলাল মির্জা দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার মিরপুর এলাকার ডেল্টা লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১০ টার সময় বালুচর ঐতিহাসিক খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে বৃ-গুয়াখড়া সম্মিলিত ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।

(এসএইচ/এসপি/এপ্রিল ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test