E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী শ্রীমদভগবদগীতা শিক্ষা প্রশিক্ষণ শুরু

২০২৬ এপ্রিল ১০ ১৮:৪০:১১
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী শ্রীমদভগবদগীতা শিক্ষা প্রশিক্ষণ শুরু

পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ৩ দিনব্যাপী শ্রীমদভগবদগীতা শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজারহাট আদর্শ বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই প্রশিক্ষণ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

কাব্য তীর্থ শিক্ষক ও সুধী সংগঠন রাজারহাট এর আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন শ্রী মিহির রায়, শ্রী গোবিন্দ চন্দ্র রায় এবং শ্রী পীযূষ কুমার রায়। তাঁদের তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক অংশগ্রহণকারীরা ভগবদগীতার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ এবং আধ্যাত্মিক জ্ঞান বিস্তারের লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার সনাতন ধর্মের সন্তান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন এবং তারা আগ্রহের সাথে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

(পিএস/এসপি/এপ্রিল ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test