E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

২০২৬ এপ্রিল ১১ ১৪:৫৯:২২
সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে সংরক্ষিত সুন্দরবনের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকা হতে ডাকাত সন্দেহে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা বনভূমির ভেতরে পালিয়ে যায় বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম বিকাল প্রায় ৩টার দিকে স্টেশনাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পান টহল দল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষ টিম ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে সন্দেহভাজনরা দ্রুত গহীন বনের মধ্যে আত্মগোপন করে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া সুন্দরবনে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম আরও বাড়ানো হবে।

(আরকে/এএস/এপ্রিল ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test