E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

২০২৬ এপ্রিল ১১ ১৯:২৭:০০
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মো: আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (২১), মৃত মুকুর আলী মন্ডলের ছেলে মোঃ আনিচ মন্ডল (২৫), মোঃ রাজিম উদ্দিন শেখ এর ছেলে শামীম শেখ (১৯), মিন্টু মন্ডলের ছেলে মোঃমিরাজুল ইসলাম (৩২) ও মোঃ লুৎফর সরদার এর ছেলে শাওন সরদার (২১)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামীরা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ১১ থেকে ১২ জন পালিয়ে যায়। আসামীদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(একে/এসপি/এপ্রিল ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test