নাটোরে নাবালিকা শ্যালিকা ধর্ষণে অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ছাত্রদল নেতা বহিষ্কার
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে আপন নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শ্যালিকা ৩ মাসের অন্তঃসত্ত্বা। গতকাল শনিবার রাতের দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের নিজ বাবার বাড়িতে অভিযুক্ত ছাত্রদল নেতা ইকবাল হোসেন ও একই অপরাধের সাথে জড়িত তার ছোটভাই মাহবুব হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ফারজানা আক্তার অপি। এ সময় ছাত্রদল নেতার শ্বশুর ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় বনপাড়া পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদ ও সদস্য থেকে ইকবাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার সকালের দিকে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা ইকবাল হোসেনের স্ত্রী অপি বলেন, বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার গুরুমশৈল মহল্লার ফারুক হোসাইনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি ও বর্তমানে পৌর ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন এর সাথে ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বিয়ে হয় আমার। আমাদের ৫ বছরের একটি ছেলে আছে। বছর খানেক ধরে দেখে আসছি ইকবাল কোন কারণ ছাড়াই মাঝেমধ্যে আমার বাবার বাড়ি আসা যাওয়া করছে। পরে জানতে পারি আমার ১৬ বছর বয়সী নাবালিকা ছোট বোনকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। ঘটনা জানার পর ইকবালকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। গত জানুয়ারি মাসের ১০ তারিখে ইকবাল রাজনৈতিক কাজে বাড়ি ফিরতে দেরী হবে জানিয়ে রাত ১১টার দিকে আমার বাবার বাড়িতে আসে এবং বোনকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
গত সপ্তাহে বোন অসুস্থ হয়ে পড়লে জানতে পারি সে তার দুলাভাই দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এরপর গত ৩ এপ্রিল থেকে আকস্মিক নিখোঁজ হয় ছোটবোন। এ ব্যাপারে থানায় জিডি করার পর গত শুক্রবার বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে বাবার জিম্মায় দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ইকবাল ও তার ছোটভাই মাহবুব এসে জোরপূর্বক বোনকে তুলে নিয়ে যাওয়ার সময় বাবা-মার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে বোনকে উদ্ধার করে। এ সময় ইকবাল ও তার ভাই মাহবুবকে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আমাদের পরিবারের লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে। এ রকম খারাপ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী স্বামী ও স্বামীর ছোটভাইয়ের বিচার ও শাস্তি দাবি করেন ইকবালের স্ত্রী ফারজানা আক্তার অপি।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতার শ্বশুর ওসমান আলী বলেন, আমি আমার দুই মেয়ের ভবিষ্যত নষ্ট করা দুশ্চরিত্র, লম্পট, ধর্ষক ইকবাল ও তার ভাই মাহবুবের উপযুক্ত সাজা চাই।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগ তুলে বাদী ওসমান আলী থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত ও অন্যান্য আইনী কার্যক্রম চলমান রয়েছে।
(এডিকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের অভিযানে ৫০ জন পাকসেনা নিহত হয়
- দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন করছে’
- টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা
- ঋণচক্রের বিষফাঁদে অর্থনীতি, মূল্যস্ফীতির অগ্নিকুণ্ডে দগ্ধ জনজীবন
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক
- এ বাজেট রঙ্গিন হাওয়াই মিঠাইর মত : মোমিন মেহেদী
- ভূমিকম্পের নীরব কাউন্টডাউন: কাঁপছে বাংলাদেশ, আসছে কি বড় বিপর্যয়?
- কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
- নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ
- সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
- বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে’
- প্রকৌশলীশূন্য লোহাগড়া পৌরসভা, বন্ধ উন্নয়ন কর্মকান্ড, বিঘ্নিত নাগরিক সেবা
- এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ
- এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া
- নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
- টিকিটের দাম কমিয়েও মাঠে দর্শক আনতে পারলো না ফিফা
- ‘চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করছে’
- ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- মহালয়া কেন পালন করা হয়?
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
-1.gif)







