E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার 

২০২৬ এপ্রিল ১২ ১৮:৩০:১৪
পদ্মা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা পদ্মা নদী থেকে লিটন খা (৫০) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। 

নিহত লিটন খা সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাস আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দশটার দিকে খাবার খেয়ে একটি জ্যাকেট পড়ে রিকশা নিয়ে বের হয় লিটন খা। এ সময় তিনি পরিবারের সদস্যদের বলে যান ভাড়া নিয়ে দূরে যাচ্ছে আসতে দেরি হবে। ভোরে পদ্মায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখে লিটন খার মরদেহ বলে নিশ্চিত করে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ নদী থেকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে রিক্সা ছিনতায়ের কারণেই হত্যাকাণ্ড হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test