E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল কিশোরের

২০২৬ এপ্রিল ১২ ১৮:৩৩:০৬
ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল কিশোরের

চাটমোহর প্রতিনিধি : নানার বাড়িতে বেড়াতে এসে পাবনার চাটমোহরে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে সাপডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

জানা গেছে, রবিবার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। এদিকে ঘটনার পরে ইট বোঝাই ট্রলি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসএইচ/এসপি/এপ্রিল ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test