মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং প্রশাসনকে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাত দিনের সময় বেধে দিয়েছে মুন্সীগঞ্জের সংবাদকর্মীরা। আজ রবিবার দুপুরের দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। এসময় সাত কর্ম দিবসের মধ্যে ঘুষ গ্রহণ কর্মচারীর বরখাস্তের দাবী জানানো হয়। নয়ত, মুন্সীগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ সকল দপ্তরের সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।
জানা যায়, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করে এনটিভি'র মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, মুন্সীগঞ্জ সিভিল কার্যালয়ে স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমান ৩৮ বছরে ঘুষের রাজত্ব কায়েম করেছে। কয়েকবার বদলির পরও একজন তৃতীয় শ্রেণির কর্মচারী একই কর্মস্থলে ৩৮ বছর কিভাবে কাজ করে। মিজানের কাছে মুন্সীগঞ্জের স্বাস্থ্য বিভাগ তার দূর্নীতির কাছে জিম্মি। জেলার এমন কোন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক নেই যে তার দূর্নীতির কারণে নির্যাতিত হয়নি। এর সাথে কে বা কারা জড়িত। এ ঘুষের টাকা কারা পান। এর জবাব জেলা প্রশাসককে দিতে হবে৷ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে ঘুষ গ্রহনকারী কর্মচারীর চাকরি হতে অব্যাহতির দাবী জানান।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের ৩৮ বছর মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়কে ঘুষের আখড়ায় তৈরি করেছে। ঘুষ নেওয়ার ভিডিও থাকা সত্বেও প্রায় এক মাস পার হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সাত দিনের মধ্যে দূর্নীতিবাজ কর্মচারীর ব্যবস্থা নেওয়া না হলে মুন্সীগঞ্জের সকল দফতরের সংবাদ প্রকাশ করা বন্ধ করে দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমান জেলার চিহ্নিত ঘুষখোর দূর্নীতিবাজ কর্মচারী। তার বিরুদ্ধে ঘুষসহ অসংখ্য অনিমের অভিযোগ রয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। অতি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, মুন্সীগঞ্জের সকল সংবাদকর্মীরা প্রশাসনের বিপক্ষে কলম বিরতিতে যাবে।
সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু প্রশাসনকে হুমকি দিয়ে বলেন, অল্প সময়ের মধ্যে মিজানকে চাকরি হতে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। নয়ত প্রশাসন ও সংসদ সদস্যের সকল সংবাদ উপস্থাপন করা বন্ধ করে দেওয়া হবে।
সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি বলেন, অবিলম্বে ঘুষ গ্রহণকারী কর্মচারীর বহিষ্কার ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।
প্রথম আলো পত্রিকা জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, আগামী দুই দিনের মধ্যে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নয়ত, প্রশাসনের কোন সংবাদ আমরা প্রকাশ করবো না।
এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি মাহাবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এটিএন নিউজের ভবতোশ চৌধুরী নুপুর, কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান, সাহিত্য সম্পাদক নজরুল হাসান ছোটন, নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লিটন, মামনুর রশিদ খোকা, দপ্তর সম্পাদক মো: মাসুদ রানা, দেশ টিভির সুমিত সুমন, খোলা কাগজের জসিম উদ্দিন, স্টার নিউজের শিহাব, প্রথম আলো পত্রিকার ফয়সাল আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কামাল হোসেন, ভোরের কাগজের তোফাজ্জল হোসেন শিহাব, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো: ফরহাদ মিয়া, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহসভাপতি আজকের পত্রিকার মো: মাসুম, বাংলাবাজার পত্রিকার নাজির হোসেনসহ জেলার সকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এমকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








