মহম্মদপুরে দুই শিশুকে বলাৎকার, গুগল ফটোজের সূত্রে আটক ১
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই শিশুকে বলাৎকার এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে মো.শহর আলী মোল্যা (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় ‘গুগল ফটোজ’-এর অটো-ব্যাকআপ ফিচারের মাধ্যমে এই ন্যাক্কারজনক অপরাধের বিষয়টি প্রকাশ্যে আসে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোকা গ্রামের দবির মোল্যার ছেলে শহর আলী গত জানুয়ারি মাস থেকে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে তার প্রতিবেশী ১০ ও ১২ বছর বয়সী দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে বলাৎকার করে আসছিল। শুধু তাই নয়,অভিযুক্ত ব্যক্তি ওই জঘন্য ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখত এবং তা দেখিয়ে শিশুদের ভয়ভীতি প্রদর্শন করত, যাতে তারা বিষয়টি কাউকে না জানায়।
ঘটনাটি নাটকীয় মোড় নেয়, যখন শহর আলীর ব্যবহৃত মোবাইল ফোনে লগইন থাকা একটি জিমেইল অ্যাকাউন্টে ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। জানা গেছে, প্রতিবেশী আরাফাত হোসেনের জিমেইল অ্যাকাউন্টটি ওই ফোনে লগইন ছিল। ‘গুগল ফটোজ’-এর অটো-ব্যাকআপ চালু থাকায় ভিডিওগুলো সেই অ্যাকাউন্টে জমা হয়। গত ১০ এপ্রিল আরাফাত হোসেন তার জিমেইল চেক করতে গিয়ে ভিডিওগুলো দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের অবহিত করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জোকা গ্রাম থেকে শহর আলীকে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে নির্যাতনের একাধিক ভিডিও পাওয়া গেছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, এটি একটি অত্যন্ত নিন্দনীয় ও গুরুতর অপরাধ। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। ভুক্তভোগী শিশুদের অভিভাবক মো. আল আমিন মোল্যা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(বিএস/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








