ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির মহোৎসব, সেবা গ্রহীতারা জিম্মি
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দলিল নিবন্ধন করতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, সরকার নির্ধারিত ফি থাকা সত্ত্বেও দলিল সম্পন্ন করতে গেলে বাড়তি টাকা দিতে বাধ্য করা হয়। নির্ধারিত টাকার বাইরে অর্থ দিতে অস্বীকৃতি জানালে নানা অজুহাতে কাগজপত্রে ত্রুটি দেখিয়ে দলিল প্রক্রিয়া বিলম্বিত বা আটকে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র—যাদের মধ্যে মজিবুর, সোলায়মানসহ কয়েকজন দলিল লেখক ও দালাল সক্রিয়—পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। তাদের ইঙ্গিত ছাড়া অফিসে কোনো কাজ সহজে সম্পন্ন হয় না বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মকর্তা বলেন, “এখানে অনেক কাজই নিয়মের বাইরে হচ্ছে। নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়া এক ধরনের অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। কেউ প্রতিবাদ করলে তার কাজ বিলম্বিত হয়।”
ভুক্তভোগীদের আরও অভিযোগ, জমির প্রকৃত মূল্য কম দেখানো, দলিলে ভুয়া তথ্য সংযোজন এবং দ্রুত সেবা দেওয়ার নামে ‘স্পিড মানি’ আদায়—এসব অনিয়ম নিয়মিত ঘটছে। এতে একদিকে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
এছাড়া অভিযোগ উঠেছে, টাকা প্রদান করলে দলিলে একটি সাংকেতিক চিহ্ন দেওয়া হয়, যার ফলে দলিল সম্পন্ন করতে আর কোনো বাধা থাকে না। সম্প্রতি অফিসের সামনে একটি নতুন সমিতি ভবন নির্মাণ করা হয়েছে। এই নির্মাণ ব্যয়ের অজুহাতে দলিল করতে আসা সেবাগ্রহীতাদের ওপর অতিরিক্ত অর্থের চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক জানান, সোলায়মান স্থানীয় এক প্রভাবশালী নেতার ভাতিজা পরিচয় ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছেন। তার মাধ্যমে সংগৃহীত অর্থ মজিবুর রহমানের মাধ্যমে সংশ্লিষ্টদের মধ্যে ভাগবাটোয়ারা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির অভাব এবং কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশের কারণেই এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
একইসঙ্গে দলিল লেখকদের একটি অংশ মনে করেন, অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলে এই দপ্তর দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পেতে পারে।
ভুক্তভোগীরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি অভিযান কামনা করেছেন এবং সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
(এনআরকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ঈদের নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
- সান্তাহারে রেলভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
- অজেয় ইতিহাসের দুই মহানায়ক: বঙ্গবন্ধু ও মানিক মিয়া
- গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী মাদক কারবারী আটক
- সুন্দরবনের বনদস্যু নানা বাহিনী ডন’র সদস্য পরিচয়ে ৬ জেলেকে অপহরণ
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
- সুন্দরবন বাঁচাতে টানা ৩ মাসের নিষেধাজ্ঞা, সাতক্ষীরা উপকূলে বাড়বে দারিদ্র্যতা
- প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, ৫ দিনেও গ্রেপ্তার নেই
- ফরিদপুরে ৮ বিঘা জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন
- ‘জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- কথা বলুন লাগাম টেনে
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
- মে মাসে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব
- বাংলাদেশের দুগ্ধ শিল্প: বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
- মওলানা নুরুজ্জামান ঢাকার দিলকুশায় ‘শান্তি কমিটি’ গঠন করেন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- মোহররম
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- সুন্দরবন বাঁচাতে টানা ৩ মাসের নিষেধাজ্ঞা, সাতক্ষীরা উপকূলে বাড়বে দারিদ্র্যতা
- আট বছর আগে একদিন
-1.gif)







